নিউটনিয়ন বলবিদ্যা রাজশাহী বোর্ড 2025 | Rajshahi Board Physics Question
নিউটনিয়ন বলবিদ্যা রাজশাহী বোর্ড 2025 | Rajshahi Board Physics Question
7 kg ভরের একটি বস্তু 8 ms⁻¹ বেগে একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদিবেগের এক-চতুর্থাংশ বেগ নিয়ে চলতে থাকে।
গ. প্রথম স্থির বস্তুর ভর কত? নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? গাণিতিকভাবে যাচাই কর।
গ.
এখানে প্রথম বস্তুর ভর, m = 7 kg
প্রথম বস্তুর আদিবেগ ,u₁= 8 ms⁻¹
সংঘর্ষের পরে বেগ, v = u₁/4 = 8/4 = 2ms⁻¹
স্থির বস্তুর আদিবেগ, u₂ = 0
স্থির বস্তুর ভর, m₂ = ?
আমরা জানি,
m₁u₁ + m₂u₂ = (m₁ + m₁ )v
বা, 7×8 + 0 = ( 7+ m₂) ×2
বা, 7 + m₂ = 28
.'. m₂ = 21 kg
অতএব, প্রথম স্থির বস্তুর' ভর 21 kg।
ঘ.
এখানে, ১ম বস্তুর ভর, m₁ = 7 kg
স্থির বস্তুর ভর, m₂ = 21 kg ['গ' হতে]
১ম বস্তুর আদিবেগ, u₁ = 8 m s⁻¹
স্থির বস্তুর আদিবেগ, u₂ = 0
সংঘর্ষের পর বেগ, v = 2 m s⁻¹
এখন, সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি, Ek₁ = ½ mu₁² + 1/2m₂u₂²
=1/2×7×8² + 1/2 x×21 × 0²
= 224 J
আবার, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মোট গতিশক্তি, Ek₂=1/2(m₁+m₂) v²
=(7+21)×2²
= 56J
এখানে, Ek₁ ≠ Ek₂
সুতরাং, উদ্দীপকের সংঘর্ষটি অস্থিতিস্থাপক।