একটি বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে?
একটি বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে-
গতিশক্তি
কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
গতিশক্তি তার কৃতকাজের সমান। অর্থাৎ গতিশক্তি=কৃতকাজ।
K= 1/2mv²
একক: জুল (J)
ভরবেগ
কোন বস্তুকনার ভর ও বেগের গুনফলকে ভরবেগ
বলে।
P= mv
এখন
মনেকরি,
বস্তুর ভর m এবং বেগ v
বস্তুর প্রাথমিক ভরবেগ, p₁= mv=p এবং
প্রাথমিক গতিশক্তি,k₁= 1/2 mv²=k
এখন, ভরবেগ 100% বাড়ালে শেষ ভরবেগ,p₂= (p+pএর100%)
=(P+Pএর 100/100)
=2P
শেষ গতিশক্তি,k₂=p₂²/2m
= 2p²/2m
= 2mv²
k₂/k₁=2mv²/1/2mv²
=4
অতএব k₂=4k₁=4k
গতিশক্তি বৃদ্ধি =(k₂-k₁/k₁)×100%
= (4k-k)×100%
=300%
1. গতিশক্তি ৫০% বৃদ্ধি করলে ভরবেগ কত শতাংশ হবে
২. গতিশক্তি ৪ গুণ বৃদ্ধি পেলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পায়
৩. পৃথিবীর কত গভীরতা অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের অর্ধেক হবে?
